আমতলীতে বিদুুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে বিদুুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

আমতলীতে বিদুুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজ শরীফ (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।
জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের শানু শরীফের ছেলে মিরাজ শরীফ বুধবার দুপুরে বাড়ীর পাশে ভেঙ্গে পড়া চাম্বল গাছ সরাতে যায়। ওই গাছের নিচে বিদ্যুতের তাঁর ছেড়া ছিল। ছেড়া তাঁর না দেখেই মিরাজ গাছ সরানোর চেষ্টা করে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাকে আমতলী হাসপতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহতের স্বজন আবদুল রাজ্জাক হাওলাদার বলেন, বাড়ীর পাশে ভেঙ্গে পড়া চাম্বল গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজ নিহত গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বেই মিরাজের মৃত্যু হয়েছে। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!