গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
“যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ
গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত

গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপা পৌরসভার শাহা বাড়ি থেকে বুধবার (১ জুলাই) বিকাল ৪ টায় উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। উল্টো রথটি শাহা বাড়ি থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়িতে এসে শেষ হয়। এসময় কেন্দ্রীয় কালী বাড়ির পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান, ৭ দিন আগে রথের ঠাকুরকে এনে শাহা বাড়িতে রাখা হয়েছে। আজ শাহা বাড়ি থেকে আবার কেন্দ্রীয় কালীতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, সাধারন সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ হিন্দু ধর্মাবলম্বী সাধারন ভক্তরা। কেন্দ্রীয় কালী বাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক জানান, ‘সরকারীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুক করা সম্ভব সেভাবে সীমিত আকারে এ উৎসব পালিত হল। আমি আগেও বলেছি এখনও বলছি আমরা বিশ্বের শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা করোনা ভাইরাসে মারা গেয়ে তাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং যারা আক্রান্ত আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!