গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে রহস্য | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে রহস্য

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে রহস্য

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত ২২ জুন রাতে গলাচিপার গোলখালী ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন অজ্ঞাত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার রাতে কর্মকর্তা কর্মচারীদের সাথে একবার মাত্র কথা বলেছেন, ওই সময় তিনি ভারতের বিহারে বাড়ি এবং নিজেকে রাম ঢাহী পিতা শ্রীমান ঢাহী বলে পরিচয় দেন। এর পর ওই ব্যক্তি কারো সাথে কোন কথা বলছেন না। সারাদিন ঘুমালেও রাতে জেগে থাকেন এবং একা একা গুণগুণ করে কথা বলেন। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরতরাও বিব্রতকর অবস্থায় রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২২ জুন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন অজ্ঞাত ওই ব্যক্তিকে ইমারজেন্সিতে নিয়ে আসে। ওই ব্যক্তি অজ্ঞান থাকায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তি আগের চেয়ে অনেক সুস্থ আছেন। কিন্তু আজ ৯ দিন হয়ে গেলেও কারো সাথে কোন কথা বলেন না। আর একা একা যা বলেন তা কেউ বুঝে না। এ প্রসঙ্গে গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন বলেন, ২২ জুন রাত আটটার দিকে স্থানীয় লোকজন আমাকে ফোন দেয়। আমি গিয়ে দেখি আমখোলার মুশুরীকাঠি গ্রামে নির্মাণাধীন স্লুইসের পাইপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। অজ্ঞান থাকায় পুলিশে খবর দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে দেই। এ বিষয় গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা মু. মনির হোসেন বলেন, ‘ওই ব্যক্তি নিজেকে রাম ঢাহী পিতা শ্রীমান ঢাহী ভারতের বিহারের পরিচয় দেয়। এর বেশি কিছু সে বলতে চায় না। বিষয়টি আমরা থানা প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। আমরা খতিয়ে দেখছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!