গলাচিপায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন উপজেলা যুবলীগ | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
গলাচিপায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন উপজেলা যুবলীগ

গলাচিপায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন উপজেলা যুবলীগ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় এক হাজার অসহায় মানুষের মধ্যে উপজেলা যুবলীগের ত্রাণ বিতরণ করা হয়। মঙ্গল ও বুধবার দিনভর গোডাউন রোডে এ ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. আলমগীর হোসাইন বলেন, মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের ফলে কর্মহীন হয়ে পরা একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সে লক্ষ্য রেখে বিশ্ব মানবতার মা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। যা এখনও পর্যন্ত চলমান রয়েছে। কর্মহীন ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)০ আসনের জননেতা এসএম শাহজাদা এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ এর নির্দেশনায় এক হাজার অসহায় হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান ডিউক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার কামাল, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলামিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া সহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য গলাচিপা শহরের সকল প্রকার পরিবহণ চালক ও পথচারিদের মধ্যে ৫শত মাক্স বিতরণ করেন উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!