আমতলীতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
আমতলীতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

আমতলীতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুদ্দুস মোল্লা (৭০) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুদ্দুস মোল্লা কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। বুধবার সকালে তার ডায়রিয়া ও প্রচন্ড শ্বাস কষ্ট বেড়ে যায়। স্বজনরা দ্রুত তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ওইদিনই তাকে ওই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বুধবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে স্থানীয়রা দাফন সম্পন্ন করেছে। উল্লেখ কুদ্দুস মোল্লা মহিষডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাধ অধিকারী বলেন, ওই রোগী শরীরে করোনার উপসর্গ ছিল। তার অক্সিজেনের মাত্রা ছিল মাত্র ৩০ ভাগ। তাই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখন শুনতে পেয়েছি তিনি মারা গেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!