গলাচিপায় এ্যাড. খাইরুল ইসলাম মুকুলের অর্থায়নে দুইশ কেএন৯৫ মাস্ক বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
গলাচিপায় এ্যাড. খাইরুল ইসলাম মুকুলের অর্থায়নে দুইশ কেএন৯৫ মাস্ক বিতরণ

গলাচিপায় এ্যাড. খাইরুল ইসলাম মুকুলের অর্থায়নে দুইশ কেএন৯৫ মাস্ক বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ্যাডভোকেট খাইরুল ইসলাম মুকুলের অর্থায়নে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২’শ কেএন৯৫ মাক্স গলাচিপা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গলাচিপা প্রেসক্লাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে এ মাস্ক উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের হাতে তুলে দেন সিনিয়র সাংবাদিক সংকর লাল দাস। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা কলেজের প্রভাষক আষীশ ঢালী, সিনিয়র সাংবাদিক সাইমুর রহমান এলিট, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঁখি, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা বিশ্বজিৎ কর্মকার, সাংবাদিক সোহাগ রহমান ও সোহেল আরমান প্রমুখ। এসময় কাউন্সিলর আঁখি হাওলাদার বলেন, বিশ্বের মহামারি করোনাকালীন সময় থেকে এ্যাডভোকেট খাইরুল ইসলাম মুকুল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গলাচিপা দশমিনায় হত দরিদ্রদের পাশে থেকে ত্রাণ বিতরণ করেছেন। তার ত্রাণ, মাস্ক, সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!