গলাচিপায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
গলাচিপায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

গলাচিপায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় রেনু বেগম নামের ষাট বছরের এক বৃদ্ধা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনয়নের মাঝ গ্রামে। স্বজনরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পুলিশ সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার মাঝ গ্রামের মতিন মোল্লার স্ত্রী রেনু বেগম (৬০) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে শারীরিক অসুস্থ ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা পটাশ এলাম (ফিটকিরি) খেয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার অবস্থার অবনতি দেখে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই রেনু বেগমের মৃত্যু হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রেনু বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে। ময়না তন্তের জন্য তার লাশ পটুয়াখালী সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!