বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের বেনাপোলের বাহাদুরপুর সীমান্ত থেকে রিয়া মোড়ল (২৪ ) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট  থানার পুলিশ । নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর জব্বার কাটুর ছেলে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ভারতের বাশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন বিজিবি’র সুবেদার সরোয়ার হোসেন ।

বিজিবি ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, শুক্রবার (৩ জুলাই) সকালে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ মেইন পিলার হতে টি পিলার ৩ কাছে কাটা তারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে।

পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে  উর্দ্ধতন কর্তৃপক্ষ জানায় ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!