বেনাপোলে মহান বিজয় দিবস পালিত | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
বেনাপোলে মহান বিজয় দিবস পালিত

বেনাপোলে মহান বিজয় দিবস পালিত

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ

বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেনাপোল হাউসের  স্মৃতি স্তম্ভে  পুষ্প অর্পণ করেছে বেনাপোল কাস্টমস হাউজ,খুলনা কাস্টমস ভ্যাট এক্সিকিউটিভ এসোসিয়েশন ও বেনাপোল কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এক বিজয় র‍্যালি’র মাধ্যমে  বেনাপোল কাস্টমস হাউসের স্মৃতি স্তম্ভে এ পুষ্প অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন  করা হয়। পরে বােনাপোল কাস্টমস ক্লাবে  বীর মুক্তিযোদ্ধা  সম্মাননা ও অালোচনা সভা অনুষ্টিত হয়।

বেনাপোেল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল হক (বীর বিক্রম) বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সাধারন সম্পাদক এমদাদুল হক লতা,বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার শামিমুর রহমান সহকারি কমিশনার দিপা রানী হালদার,উত্তম চাকমা,বেনাপোল মুক্তিযোদ্ধা  কর্মান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহআলম,দ্বীন ইসলাম মল্লিক,অাবুল হোসেন,আব্দুল মান্নান, প্রমুখ। অনুষ্টানের সঞ্চালক ছিলেন সহকারি কমিশনার মুর্শিদা খাতুন।

এ সময় প্রধান অতিথি মোঃ নূরুল হক (বীর বিক্রম)  মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা  তুলে ধরেন। পরে আমন্ত্রিত ১০জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে  সম্মাননা স্বারক তুলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!