আমতলীতে করোনায় আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
আমতলীতে করোনায় আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আমতলীতে করোনায় আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ

আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার একেএম নুরুল হক তালুকদার (৫৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। তিনি আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তিন বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার গত ২৪ জুন জ্বর সর্দি কাশি ও শ্বাস কষ্ট নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে ওই দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। ২৫ জুন (বৃহস্পতিবার) তার নমুনা আমতলী স্বাস্থ্যবিভাগ সংগ্রহ করে ঢাকার আইইসিডিআরে পাঠিয়ে দেয়। ওইদিন রাতে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে নেওয়া হয়। ২৭ জুন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবেদন আসে তিনি করোনায় আক্রান্ত। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার সকালে মৃত্যুবরন করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাধ অধিকারী বলেন, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে চেয়ারম্যানের মরদেহ দাফনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চেয়ারম্যানের মরদেহ দাফন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!