কলাপাড়ায় স্ত্রীর দাবীতে প্রেমিকের বাড়ীতে ৫দিন ধরে চলছে প্রেমিকার অনশন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় স্ত্রীর দাবীতে প্রেমিকের বাড়ীতে ৫দিন ধরে চলছে প্রেমিকার অনশন

কলাপাড়ায় স্ত্রীর দাবীতে প্রেমিকের বাড়ীতে ৫দিন ধরে চলছে প্রেমিকার অনশন

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় স্ত্রীর দাবীতে প্রেমিকের বাড়ীতে গত ৫দিন ধরে অনশন করছে প্রেমিকা। এ খবর পেয়ে প্রেমিক মিঠুন সিমলাই আত্মগোপন করেছে। উপজেলার চম্পাপুর ইউনিয়নের চম্পাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পেমিকা ইশানী হাওলাদারের বক্তব্য, চম্পাপুর গ্রামের নির্মল সিমলাই’র ছেলে মিঠুন সিমলাই’র সাথে ক্লাশ সপ্তম শ্রেনীতে পড়াশোনা করা অবস্থায় প্রেমের সর্ম্পক গড়ে ওঠে তার। দীর্ঘ সাত বছর ধরে সম্পর্ক চলাকালীন বিভিন্ন প্রলোভন দেখিয়ে কপালে সিদুঁর পড়িয়ে দেয় মিঠুন। এতে ইশানী মনে প্রানে মিঠুনকে স্বামী হিসেবে গ্রহন করে বিভিন্ন সময় রাত্রি যাপন করে তার সাথে।এতে সে অন্ত:সত্ত্ব¡া হয়ে পড়ে। পরবর্তীতে মিঠুন ইশানির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে ইশানির বাবা মির্জাগঞ্জ উপজেলার অধিবাসী সমির রঞ্জন হাওলাদার মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য ঠিক করেন। এ খবর পেয়ে প্রেমিক মিঠুন ইশানীকে স্ত্রী হিসেবে নিবে বলে আশ্বাস দিয়ে বিয়েটি ভেঙ্গে দেয়। পূন:রায় মিঠুনের সাথে ঘর সংসার করার স্বপ্নে বুক বাঁধে প্রেমিকা ইশানী । এরপর থেকে মিঠুন নিয়মিত যোগাযোগ রক্ষা করে তার সাথে। ইতিমধ্যে মিঠুন অন্যত্র বিয়ে করার প্রস্তুতি নিলে বিষয়টি ইশানী তা জেনে স্ত্রীর দাবীতে মংগলবার দুপুরে প্রেমিক মিঠুনের বাড়ীতে আশ্রয় নিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল দেয় মিঠুনের পরিবারের সদস্যরা। পরে ইশানী একই বাড়ীর ওপরে মিঠুনের চাচা জয়দেব সিমলাই’র বাড়ীতে স্ত্রীর দাবীতে অবস্থান নিয়েছে ।এর আগে গত চৈত্র মাসেও ইশানী স্ত্রীর দাবীতে মির্জাগঞ্জ থেকে প্রেমিক মিঠুন সিমলাই’র বাড়ীতে এসেছিল । সে সময় স্থানীয়রা তাকে বিয়ের আশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছিল বলে সে উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মিঠুন সিমলাই’র সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য রবিন হাওলাদার জানান, বিষয়টি কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে । তবে মিঠুন সিমলাই বিষয়টি অন্যায় করেছে বলে তিনি উল্লেখ করেন।
চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার জানান, ’ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে বিষয়টি সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে ।’
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ’বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!