কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মো.মন্নান সিকদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা নামক স্থানে ঘটেছে। স্থানীয়রা জানান, মন্নান সিকদার পাখিমারা বাজারে যাবার উদেশ্যে অটোরিক্সায় ওঠার জন্য যাচ্ছিল দূর্ভাগ্য বসত কুয়াকাটা থেকে আসা মোটরসাইকেলটি তার উপর উঠিয়ে দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
মন্নান সিকদার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত শাহ্আলমের ছেলে। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত মান্নান সিকদার কে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তারা কোন মামলা করবে না তবে ইউডি মামলা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!