রাগ ক্ষোভের অবসান ঘটিয়ে মাঠে নামতে হবে : মওদুদ | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু

রাগ ক্ষোভের অবসান ঘটিয়ে মাঠে নামতে হবে : মওদুদ

আন্দোলনের ডাক দিলে সব রাগ ক্ষোভের অবসান ঘটিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মহানগর নাট্যমঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মওদুদ বলেন, খালেদা জিয়া জামিন পাবেন না। আদালতে খালেদা জিয়ার জামিন হবে না। রাজপথে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে না। মিটিং করে মুক্তি আসবে না নেত্রীর। সবাইকে রাস্তায় নামতে হবে।

তিনি বলেন, আন্দোলনের সময় আসছে, সবাইকে প্রস্তুতি নিতে হবে। আন্দোলনের ডাক দিলে সব রাগ ক্ষোভের অবসান ঘটিয়ে মাঠে নামাতে হবে। তরুণদের সঙ্গে আন্দোলনে নিজেও রাস্তায় থাকার ঘোষণা দেন মওদুদ।

মওদুদ বলেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে এ সরকারের লোকেরা নতুন করে আওয়াজ শুরু করেছে। কারণ, ১৯৮০ সালে আমার যে বই বেরিয়েছিল সেটার প্রতিবাদ তারা করেন নাই। সেখানে সুস্পষ্টভাবে বলা আছে কিভাবে, কখন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং এটা অনস্বীকার্য যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরর সভাপতিত্বে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!