কলাপাড়ায় সাড়ে চার বস্তা সরকারী চাল জব্দ এবং অতপর… | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় সাড়ে চার বস্তা সরকারী চাল জব্দ এবং অতপর…

কলাপাড়ায় সাড়ে চার বস্তা সরকারী চাল জব্দ এবং অতপর…

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় সরকারী সাড়ে চাল বস্তা চাল নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গুঞ্জন। বুধবার রাতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের দেলোয়ার তালুকদারের বাড়ী থেকে স্থানীয়রা সরকারী এ চাল আটক করার পর ঘটনাস্থলে আসে মহিপুর থানা পুলিশ ও মহিপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। পরে মহিপুর থানার এসআই বেল্লাল স্থানীয় চৌকিদার রাসেল, ফোরকান মিয়া ও দেলোয়ার তালুকদারের জিম্মায় সরকারী ওই চাল রেখে ঘটনাস্থল ত্যাগ করেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জব্দকৃত ওই সরকারী চাল নিয়ে থানা পুলিশ কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কোন সন্তোষজনক বক্তব্যও পাওয়া যায়নি।

উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের ফোরকান মিয়া জানান, বুধবার রাতে গ্রামের দেলোয়ার তালুকদারের বাড়ীতে সরকারী ওই সাড়ে চার বস্তা চাল রাখেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান জুয়েল ও তার সহযোগী ফারুক সিকদার। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সরকারী ওই চাল আটক করেন। পরে স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসে উপস্থিত হন মহিপুর প্রেসক্লাবের সাংবাদিক ও থানার বেল্লাল দারোগা সহ পুলিশের একটি টিম। তারা ওই চাল জব্দ করে গ্রাম চৌকিদার রাসেল সিকদার, দেলোয়ার তালুকদার ও আমার জিম্মায় রেখে যায়। এরপর কি হয়েছে আমি জানি না।’

সংশ্লিষ্ট ইউপি সদস্য আসাদুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে তার মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ স্থাপন না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

মহিপুর থানার এসআই বেল্লাল বলেন, ’রাতে ওসি স্যারের নির্দেশে পেয়ারপুর গ্রামে যাই এবং সরকারী ওই চাল জব্দ করে স্থানীয় তিন জনের জিম্মায় রেখে আসি। পরে এ বিষয় নিয়ে কি হয়েছে আমি বলতে পারবো না। ওসি স্যারের সাথে কথা বলেন।’

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামানের সাথে একাধিক বার সংযোগ স্থাপনের চেষ্টার পর তিনি সংযোগ কেটে দিয়ে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠান।
যাতে বলা হয়, ’আমি এ মুহুর্তে ব্যস্ত। অনুগ্রহ করে টেক্স ম্যাসেজ দিন।’

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’আমি বিষয়টি জেনেছি।
এখনও এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। চেয়ারম্যানের সাথে কথা বলে জেনেছি এর সাথে ইউপি সদস্য জুয়েল’র কোন সংশ্লিষ্টতা নেই। তবে বিষয়টি আমি খতিয়ে দেখছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!