আমতলীতে স্বাস্থ্য কর্মকর্তা ও উদীচীর সভাপতি করোনায় আক্রান্ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
আমতলীতে স্বাস্থ্য কর্মকর্তা ও উদীচীর সভাপতি করোনায় আক্রান্ত

আমতলীতে স্বাস্থ্য কর্মকর্তা ও উদীচীর সভাপতি করোনায় আক্রান্ত

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী ও উপজেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ও মানবাধিকার কর্মী অশোক কুমার মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা উভয়ই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানাগেছে, গত মঙ্গলবার আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রশাদ অধিকারী তার শরীরে জ্বর, সর্দি-কাশি অনুভব করেন। বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি অশোক কুমান কর্মকারের নমুনা আমতলী উপজেলা স্বাস্থ্যবিভাগ সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিপিআর  ল্যাবে (করোনা ল্যাবে) পাঠিয়ে দেয়। শুক্রবার রাতে তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে তারা করোনায় আক্রান্ত বলে উল্লেখ আছে।  তারা উভয়ে বাসার আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী ও উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি অশোক মজুমদার বাসার আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, উপজেলার মানুষের জন্য কাজ করতে গিয়ে  স্বাস্থ্য কর্মকর্তাসহ ৪ জন চিকিৎসক এবং ৩ জন কর্মচারী এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা করোনায় আক্রান্ত হয়েছেন।
বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহিন খান বলেন,  আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!