জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গলাচিপায় ছাত্রলীগের মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গলাচিপায় ছাত্রলীগের মানববন্ধন

জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গলাচিপায় ছাত্রলীগের মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে শনিবার(১১ জুলাই) গলাচিপায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। গলচিপা প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টায় অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ অসিফ, সাধারন সম্পাদক জাহিদ হোসেন, রাকির খন্দকার, অজিজুর রহমান শাওন, শাহিন গাজী প্রমূখ। শরিফ আহমেদ অসিফ বলেন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. হাসান সিকদারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার পারিবারিক ও ব্যবসায়িক দ্বন্বকে পূজি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। মহলটি হাসান সিকদারের রাজনৈতিক ও সামাজিক মান মর্যাদা ও ইমেজ ধ্বংস করার জন্য লিপ্ত রয়েছে। গলাচিপা উপজেলা ছাত্রলীগ হাসান সিকদারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং কুচক্রী মহলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে। জাহিদ হোসন বলেন, অপপ্রচারকারীরা এরপরও যদি হাসান ভ্ইায়ের বিরুদ্ধে আর কোন অপপ্রচারর চালায় তাহলে গলাচিপা উপজেলা ছাত্রলীগ আরও কঠোর কর্মসূচি গ্রহন করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!