শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে নাজমুন্নাহারকে মারধর হাসপাতালে কাতরাচ্ছে

রাঙ্গাবালীতে নাজমুন্নাহারকে মারধর হাসপাতালে কাতরাচ্ছে

গলাচিপা প্রতিনিধিঃ

রাঙ্গাবালীতে নাজমুন্নাহার (৩৫) কে মারধর হাসপাতালে কাতরাচ্ছে। নাজমুন্নাহার হচ্ছেন উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের জলিল মেলকার এর স্ত্রী। নাজমুন্নাহার জানান, গত ৮ জুলাই বুধবার দুপুর ২টার দিকে আমাদের জমির উপর বসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আমাদের এলাকার মিজানুর রহমান মিজু, সফি হাওলাদার ও জসিম মৃধা (সোহাগ) এরা একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চরাও হয়ে তাদের হাতে লোহার শাবল দিয়ে আমাকে এলোপাথারীভাবে পিটাতে থাকে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধারকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়া বলেন, নাজমুন্নাহার আমার চিকিৎসাধীনে ২য় তলায় মহিলা ওয়ার্ডের ৫নং বেডে ভর্তি আছে। তার মাথায় সেলাই আছে, শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে। এ বিষয় নিয়ে নাজমুন্নাহারের স্বামী জলিল মেলকার বলেন, আমার জমির উপরে বসে আমার স্ত্রীকে প্রতিপক্ষরা মারধর করেছে। আমি আপনাদের মাধ্যমে এর বিচার চাই। এ বিষয় নিয়ে সফি হাওলাদারের মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয় নিয়ে ইউপি সদস্য মিজু গাজী ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি দেখব। রাঙ্গাবালী থানারওসি আলী আহমেদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জলিল মেলকার বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!