শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান

কলাপাড়ায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় করোনা সংক্রমণ রোধে উপজেলার সদর ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ইউনিয়ন পর্যায়ে দুইটি প্রাইভেট ক্লিনিকের জন্য করোনা সংক্রমন প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
ইউকে এইড এর সহযোগিতায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানার হাতে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন পিএইচডি এর হেলথ্ কোর্ডিনেটর নূর মোহাম্মদ। এ সময় আরএইচস্টেপ এর ফিল্ড কো-অর্ডিনেটর আবু ইমরানসহ সরকারী ও বেসরকারী কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পিএইচডির হেলথ্ কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ জানান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশ্জাীবীদের জন্য সার্জিকাল মাস্ক, সার্জিকাল গ্লাভস্, থার্মোমিটার ও হ্যান্ডওয়াশিং ষ্টেশনসহ ১০ প্রকার সংক্রমন প্রতিরোধ সামগ্রী দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!