আমতলীতে ভুয়া বিবাহ রেজিষ্টারের জেল – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
আমতলীতে ভুয়া বিবাহ রেজিষ্টারের জেল

আমতলীতে ভুয়া বিবাহ রেজিষ্টারের জেল

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রেজাউল করিম নামের এক ভুয়া বিবাহ রেজিষ্ট্রারকে জেল হাজতে পাঠিয়েছে। ভুয়া তালাকনামা দেয়ার অভিযোগে বুধবার আলাদতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানাগেছে, এ বছর মার্চ মাসে উপজেলার পশ্চিম চিলা গ্রামের নাসিমা আক্তার স্বামী খোকনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। স্বামী খোকন তার স্ত্রী নাসিমা তাকে তালাক দিয়েছে মর্মে আদালতে একটি ভুয়া তালাকনামা দাখিল করেন। ওই তালাকনামা মিথ্যা এবং ভুয়া বলে আদালতের কাছে দাবী করে স্ত্রী নাসিমা। এ ঘটনায় আদালতের বিচারক বিবাহ রেজিষ্ট্রার মোঃ রেজাউল করিমকে সমন জারি করেন। কিন্তু তিনি সমনে আদালতে হাজির হয়নি। পরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালতের বিচারক। বুধবার বিবাহ রেজিষ্ট্রার মোঃ রেজাউল করিম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। আদালতের বিচারকের কাছে ওই তালাকনামাটা ভুয়া প্রমানিত হওয়ায় বিবাহ রেজিষ্ট্রার মোঃ রেজাউল করিমকে জেল হাজতে পাঠনোর নির্দেশ দিয়েছেন। এদিকে খোকনের বিরুদ্ধে স্ত্রী নাসিমা যৌতুক মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয় সে। পরে খোকন তার ভাইয়ের জামাতা সুমন মৃধাকে বাদী করে আমতলী আদালতে নাসিমার যৌতুক মামলার প্রধান স্বাক্ষী বাবুল সরদারসহ দুইজনের নামে হয়রানী মূলক কলাপাড়া ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুয়া বিবাহ রেজিষ্ট্রার রেজাউলের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে। তার বাবার নাম হাজী রত্তন আলী শরীফ।
বাদী পক্ষের আইনজীবি মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, ভুয়া তালাকনামা আদালতে দাখিল করায় ভুয়া বিবাহ রেজিষ্ট্রার মোঃ রেজাউল করিমকে আদালতের বিচারক জেল হাজতে পাঠিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!