কলাপাড়ায় কৃষকের নলকূপে মিললো ভূগর্ভস্থ গ্যাস | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় কৃষকের নলকূপে মিললো ভূগর্ভস্থ গ্যাস

কলাপাড়ায় কৃষকের নলকূপে মিললো ভূগর্ভস্থ গ্যাস

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া অফিসঃ

পটুয়াখালীর মহিপুরের নলক‚পের সাথে মটারের পাইপ স্থাপনের সময় সন্ধান মিলেছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের। মঙ্গলবার সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামের নিজ বসত বাড়িতে এ গ্যাসের সন্ধান পান জমির মালিক কৃষক নাসির উদ্দিন।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস পূর্বে মাটির নিচে নলকূপের পাইপ স্থাপনের সময় ৮০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে। এসময় নক‚ল বসানো মিস্ত্রীরা কোনো রকম নলকূপ বসিয়ে চলে যায়। পরে মঙ্গলবার সকালে বাড়ির মালিক নাসির উদ্দিন নলকূপ থেকে মটারের সাথে পাইপ সংযোগ দিতে গিয়ে নলক‚পের নিচে এক ফুট গর্ত করার পরেই গ্যাস বের হতে দেখেন।
বাড়ির মালিক কৃষক নাসির উদ্দিন জানান, সকালে নলকূপের সাথে পাইপের সংযোগ দেয়ার জন্য নলকূলের নিচে গর্ত করি। এসময় গ্যাস বের হতে দেখে পাইপের মাধ্যমে চুলায় গ্যাসের সংযোগ দিয়ে রান্নার কাজ করি। বিষয়টি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি অবগত হয়েছি। এবং ধুলাসার ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে যাতে গ্যাসের কাছাকাছি কেউ আগুন ব্যবহার না করে। আরও দুই একদিন দেখে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!