গলাচিপায় প্রধানমন্ত্রীর ঘোষিত চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন শাহিন শাহ্ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় প্রধানমন্ত্রীর ঘোষিত চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন শাহিন শাহ্

গলাচিপায় প্রধানমন্ত্রীর ঘোষিত চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন শাহিন শাহ্

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় প্রধানমন্ত্রীর ঘোষিত ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা উপজেলায় গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মো. শাহিন শাহ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী, বন সংরক্ষন কর্মকর্তা ও উপজেলা বিট অফিসার মো. মশিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা আর.এস.এম সাইফুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরই ধারাবহিকতায় সারা দেশের মত গলাচিপায়ও বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হল। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তিনি আরও বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান- এই হোক আমাদের প্রাণের শ্লোগান। বঙ্গবন্ধু যে সবুজ শ্যামল দেশ গড়ার জন্য বলেছিলেন তা আজ পূর্ণতা পেতে যাচ্ছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশে বৃক্ষ রোপনের জন্য বলেন। সবাই আমরা গাছের চারা লাগিয়ে যত্ন নিলে দেশ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সাজে সবুজ-শ্যামল হয়ে উঠবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!