কলাপাড়ায় শিক্ষার্থীদের যৌন হয়রানি ঘটনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের তদন্ত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় শিক্ষার্থীদের যৌন হয়রানি ঘটনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের তদন্ত

কলাপাড়ায় শিক্ষার্থীদের যৌন হয়রানি ঘটনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের তদন্ত

আপন নিউজ ডেস্কঃ

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রাণির ঘটনায় অভিযুক্ত চাকরি থেকে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছার বিরুদ্ধে ফের বিভাগীয় তদন্ত শুরু করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বৃহস্পতিবার(১৬জুলাই) কলাপাড়ায় শিক্ষা অফিসে উপস্থিত হয়ে একাধিক শিশু-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জবানবন্দী নিয়েছেন।
উপজেলার কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছার বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানকার শিক্ষার্থী অভিভাবকসহ সাধারণ মানুষ ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর বিক্ষোভ করে। ১৬ সেপ্টেম্বর এক শিশুকে যৌন হয়রাণি করার অভিযোগ ওঠে তার নামে। তখন তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করে শিক্ষা বিভাগ।

কলাপাড়ার শিক্ষা কর্মকর্তা আবুল বাশার জানান, প্রধান শিক্ষক ইছা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পুনরায় তদন্ত দাবি করলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্র্তা পুনরায় তদন্ত করেছেন। এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামকে কয়েকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!