তালতলীতে করোনা উপসর্গ নিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে করোনা উপসর্গ নিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

তালতলীতে করোনা উপসর্গ নিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ আলী আকবর (৮০) মিয়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন। বৃহস্পতিবার রাতে করোনা উপসর্গ নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেছেন।
পরিবারের সূত্রে জানাগেছে, উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর মিয়া দীর্ঘদীন ধরে যাবত ডায়বেটিস, হার্টের সমস্যা ও জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই হাসপাতালে আনার পরপরই তিনি মৃত্যুবরন করেন। ওইদিনই উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে (করোনা ল্যাব) পাঠিয়েছে। তার মৃত্যুতে পরিবার ও মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া ডায়বেটিস, হার্টের সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা গেছেন। তিনি আরো বলেন, তার করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!