গলাচিপায় বিনামুল্যে সার ও বীজ পেয়ে ধান চাষে ব্যস্ত কৃষক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
গলাচিপায় বিনামুল্যে সার ও বীজ পেয়ে ধান চাষে ব্যস্ত কৃষক

গলাচিপায় বিনামুল্যে সার ও বীজ পেয়ে ধান চাষে ব্যস্ত কৃষক

সঞ্জিব দাস, গলাচিপাঃ

দেশের দক্ষিনাঞ্চলে খাদ্য ভান্ডার খ্যাত পটুয়াখালীর গলাচিপায় বিনামূল্যে সরকারি প্রনোদনার সার ও বীজ পেয়ে কৃষকরা আউশ ধান চাষ করেছেন। বর্তমানে খেত পরিচর্যা ও অধিক ফসলের প্রত্যাশায় দিন রাত ফসল ফলনোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আউশ চাষে খরচ কম এবং ফসলের ন্যায্য মূল্য পাওয়ার প্রতি বছরেই উপজেলায় বাড়ছে আউশ ধানের চাষ। করোনার প্রভাবে খাদ্য শস্যের সংকট মোকাবেলায় সংশ্লিষ্টদের সহযোগিতায় কৃষকরা সংগ্রামে নেমেছে। কৃষকরা যাতে করোনা মোকাবেলা করে ফসল ঘরে তুলতে পারে এ জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ অমিতব রায় এর নের্তৃত্বে সার্বক্ষনিক মনিটরিং করেছেন। তারা কৃষকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষকদের প্রানোদনাও দিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবছর আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৭ হাজার ৬শ হেক্টর। কৃষি বিভাগ আউশের প্রনোদনা ও সার, বীজ, ধান কৃষকদের দিয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস এসআরএম সাইফুল্লাহ বলেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাওয়ায় আউশ চাষে ঝুকেছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষনিক মাঠে কাজ করে কৃষকদের কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, কৃষকদের সকল ধরনের সুবিধা দিচ্ছেন সরকার। তাই সকলকে কৃষি কাজে উৎসাহী হওয়ার আহবান তার। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার, কৃষকদের সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছেন। যাতে করে দেশে খাদ্য সংকট না হয় এবং জনগন নির্বিঘ্ন জীবন অতিবাহিত করতে পারে। এ সরকার সকল পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!