গলাচিপায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ

গলাচিপায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সামাজিক বনায়নের অংশ হিসেবে বন বিভাগের পক্ষ থেকে আশ্রায়ন-২ প্রকল্পে ৬শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। সোমবার উপজেলার ডাকুয়া ইউনিয়নের আশ্রায়ন-২ প্রকল্প পূর্ব ডাকুয়া গ্রামে বেলা ১২ টায় বিনামূল্যে আশ্রায়নের দুস্থ, অসহায় বসবাসকারী পরিবারগুলোর মাঝে নারিকেল, সুপারি, বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করেন গলাচিপা উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ও কর্মচারীবৃন্দ। এ সময় মো. মশিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সামাজিক বনায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পে ৬শ বিভিন্ন জাতের গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!