রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কাজ না করে টাকা তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

কলাপাড়ায় কাজ না করে টাকা তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

আপন নিউজ ডেস্কঃ

কোন কাজ না করেই এক কোটি ১১ লাখ ৭৫ হাজার ৩৩৫ টাকার সকল বিল তুলে নেয়ার ঘটনার প্রতিবাদে কলাপাড়ায় বিভিন্ন আবাসন এবং আশ্রয়ন প্রকল্পে বসবাস করা শত শত নারী-পুরুষ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া থানা সড়কের পাশে মানববন্ধন করেছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিশানবাড়িয়া আবাসনের সভাপতি আবু হানিফ সরদার, নীলগঞ্জ আবাসনের বাসিন্দা আব্দুস সত্তার, তাছলিমা বেগম, নিশানবাড়িয়া আবাসনের লাইজু বেগম, জামাল ফকির, জয়নব বেগম প্রমুখ।

বক্তারা বলেন,‘ মানবতার মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের থাকার জন্য ঘরবাড়ি জায়গা দিয়েছেন। ওই আবাসনের/আশ্রায়নের সুবিধার জন্য ১০টা কমিউনিটি সেন্টার ও ছয়ডা ঘাটলা নির্মাণ করতে কোটি টাকারও বেশি দিয়েছেন। কিন্তু ঠিকাদার অফিসারগো লইয়া হেই টাকা সব খাইয়া ফালাইছে।’ এরা ওই ঠিকাদারের গ্রেফতার এবং বিচার দাবি করেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের উদ্যোগে কলাপাড়ায় বিভিন্ন আশ্রয়ন/আবাসন প্রকল্পে ১০টি কমিউনিটি সেন্টার ও ছয়টি ঘাটলা নির্মাণের জন্য এক কোটি ১১ লাখ ৭৭ হাজার ৬৪২ টাকা বরাদ্দ দেন। গত ৩১ মার্চের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কোন ধরনের কাজ না করেই ঠিকাদার মেসার্স সারিকা ট্রেডার্সের মালিক মোঃ মামুন পিআইও অফিসের যোগসাজশে একটি সিন্ডিকেটের মাধ্যমে সম্পুর্ণ বিল তুলে নেয়। গত ৭ এপ্রিল এ পরিমান টাকা হাতিয়ে নেয় ওই ঠিকাদার। বিষয়টি নিয়ে এখন কলাপাড়ায় চলছে তোলপাড়। আবাসনের বাসিন্দারা এমন লুটপাটের ঘটনায় ফুসে উঠেছেন। দরিদ্র এসব মানুষ প্রধানমন্ত্রী তাদের নেত্রী দাবি করে বিচার দাবি করেছেন। এবং দ্রুত তাদের আবাসনের মেরামতসহ সকল কাজ করে দেয়ার দাবি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!