এবার মহিপুর ওসিকে ৭২ ঘন্টার মধ্যে আদালতের কারন দর্শানোর নির্দেশ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
এবার মহিপুর ওসিকে ৭২ ঘন্টার মধ্যে আদালতের কারন দর্শানোর নির্দেশ

এবার মহিপুর ওসিকে ৭২ ঘন্টার মধ্যে আদালতের কারন দর্শানোর নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ

পটুয়াখালীর মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামানকে কে আগামী ৭২ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সোমবার (২০জুলাই) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন।

আদালত সূত্রে জানা যায়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ধারা ১৯০ (১)(সি) মোতাবেক বিবেচনায় নিয়ে মামলার বিষয়ের প্রাথমিক সত্যতা যাচাইয়ের নিমিত্তে সরেজমিনে পরিদর্শন ও তদন্তের নির্দেশ পূর্বক গত ৩১মার্চ ২০২০ তারিখের মধ্যে ওসি মহিপুর (স্বয়ং) কে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেননি। যা পুলিশ আইন, ১৮৬১ এর ধারা ২৯ মোতোবেক শাস্তিযোগ্য অপরাধ। এবং ম্যাজিষ্ট্রেট কর্তৃক ৩ (তিন) মাসের বেতনের অর্থ জরিমানা দন্ড বা সর্বোচ্চ ৩ (তিন) মাস সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয়। এমত অবস্থায়, বর্নিত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হইবেনা সে মর্মে অত্র আদেশ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে কারন দর্শানোর প্রতিবেদন অত্র বিজ্ঞ আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হল। আদেশের অনুলিপি অবগতির জন্য পুলিশ সুপার পটুয়াখালীকে প্রেরন করা হয়েছে।

আদালতের বে সহকারী মো: ফেরদৌস মিয়া ও ষ্টেনো টাইপিষ্ট আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!