তালতলীতে ইউপি চেয়ারম্যান, এসআইসহ ৬ জন করোনায় আক্রান্ত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
তালতলীতে ইউপি চেয়ারম্যান, এসআইসহ ৬ জন করোনায় আক্রান্ত

তালতলীতে ইউপি চেয়ারম্যান, এসআইসহ ৬ জন করোনায় আক্রান্ত

আমতলী প্রতিনিধিঃ
তালতলীতে ইউপি চেয়ারম্যান ও থানার এসআইসহ নতুন ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতাল ও হোম-কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তালতলী উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২০ জন। একজন মারা গেছেন এবং ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রবিবার ও সোমবার ছয়জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব (করোনা ল্যাব) পাঠিয়ে দেয়। বুধবার তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে বড়বগী  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর মিয়া (৫৫), তালতলী থানার এসআই সঞ্জয়  কুমার (৫০), তার স্ত্রী মিসেস রীতা রানী (৪০), পুলিশ সদস্য জাকির (২৮), শাহনাজ খাঁন (৩৮) তার মেয়ে জেসিকা (১৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতাল ও হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, এসআই স য় কুমার তার স্ত্রী  এবং পুলিশ সদস্য জাকির হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অপর আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন।
তালতলী উপজেলা হাসপাতালের চিকিৎসক মোঃ ফাইজুর রহমান বলেন, আক্রান্তরা হাসপাতাল ও হোম কোয়ারেন্টাইনে  থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!