পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

রিপোর্ট-মাইনুদ্দিন আল আতিকঃ

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে শনিবার (২৫ জুলাই) সকালে সার্কিট হাউজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্র খেপুপাড়ার উপকেন্দ্র প্রধান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভােকেট গােলাম সরােয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন- প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ২য়, ইলিশ উৎপাদনে বিশ্বে ১ম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে ৩য় এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম।’

এই ধারা অব্যাহত রাখার জন্য এবং বৈশ্বিক মহামারিজনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে তিনি প্রতিটি জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!