বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
ইউএনও’র ড্রাইভারের সরকারি কোয়ার্টারে জুয়ার আসর; আটক-৪

ইউএনও’র ড্রাইভারের সরকারি কোয়ার্টারে জুয়ার আসর; আটক-৪

বরিশাল অফিসঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ড্রাইভার মো. ফারুক হোসেনের সরকারি কোয়ার্টার অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে তার নামে বরাদ্দকৃত যমুনা ভবনের দোতলায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নলছিটি উপজেলা শহরের আমানবাগ এলাকার জাকির হোসেন তালুকদারের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, গার্লস স্কুল সড়কের রণজিৎ কর্মকারের ছেলে স্কুলশিক্ষক তাপস কর্মকার, সূর্য্যপাশা গ্রামের (বর্তমানে নলছিটি কলেজ সড়ক) সত্তার তালুকদারের ছেলে ছাত্রলীগ নেতা লোটাস তালুকদার, নান্দিকাঠি গ্রামের সতীশ কুমার মালোর ছেলে সজল কুমার মালো।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসর বসানোর অপরাধে ওই চার জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ড্রাইভার মো. ফারুকের হোসেনের বাসায় নলছিটি থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। ওই সময় জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়। পরে আটককৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. সাখাওয়াত হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, প্রায় রাতে ওই বাসায় জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে এতে অংশ নিত। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানালেও তারা এ ব্যাপারে এতদিন নীরব ছিল। সোমবার রাতে অভিযানের সময় ওই বাসায় ড্রাইভার ফারুক হোসেনের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য হুমায়ুন কবির উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে আটক করেনি। ড্রাইবার ফারুক হোসেনের বাসায় এ জুয়ার আসর বসলেও সরকারি চাকুরি করায় তাকেও আইনের আওতায় আনা হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত বলেন, আটক চার জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জুয়ার আসর থেকে জব্দ করা নগদ ২০০ টাকাও সরকারি কোষাগারে জমা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!