গলাচিপা-দশমিনায় মানবিক কাজে প্রশংসিত এ্যাড. ফখরুল ইসলাম মুকুল | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
গলাচিপা-দশমিনায় মানবিক কাজে প্রশংসিত এ্যাড. ফখরুল ইসলাম মুকুল

গলাচিপা-দশমিনায় মানবিক কাজে প্রশংসিত এ্যাড. ফখরুল ইসলাম মুকুল

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপা-দশমিনা করোনা ভাইরাসের দুর্যোগে এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন এ্যাড.মো. ফখরুল ইসলাম মুকুল। ফখরুল ইসলাম মুকুল হচ্ছেন গলাচিপা উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মো. আখতার-উজ-জামানের ছেলে ও তার মা রেনু আখতার গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। করোনা ভাইরাসকালীন সময়ে মো. ফখরুল ইসলাম মুকুল ব্যক্তিগত সহায়তা পাঠিয়েছেন মানুষের দাঁড়ে দাঁড়ে। গলাচিপা-দশমিনা দুই উপজেলায় সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সংকটে পরা কয়েক হাজার মানুষের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, পিয়াজ, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। ব্যক্তিগত উদ্যোগে গলাচিপা ও দশমিনা উপজেলায় চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন। দুই উপজেলায় সাধারন মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গেøাভস বিতরণ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সাংবাদিক, প্রশাসন, হাসপাতালের ডাক্তার, নার্স, শিক্ষকসহ জন সাধারনের মাঝে তিনি কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণের কথা চিন্ত করে করোনা ভাইরাস পরীক্ষার স্যাম্পল কীট প্রদান করেন। গলাচিপা ও দশমিনা উপজেলার সাধারন মানুষ গ্রামগঞ্জে তার এই ত্রাণ সহায়তা পাওয়ায় অল্প সময়ে তিনি মানুষের মাঝে প্রশংসিত হয়ে ওঠেন। এ বিষয় নিয়ে এ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম মুকুল বলেন, আমার বাবা ও মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ গলাচিপা উপজেলা শাখা আওয়ামীলীগের নেতা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে জনগণের পাশে দাঁড়িয়েছি। সামাজিক দূরত্ব বজায় রেখে গলাচিপা-দশমিনার অসহায়, হত দরিদ্র, শ্রমজীবী মানুষের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। তিনি গলাচিপা-দশমিনা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!