গলাচিপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক চেক বিতরণ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক চেক বিতরণ

গলাচিপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক চেক বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ এবং অসহায় ও দুঃস্থ মানুষের ঈদুল আযহা উপলক্ষে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে চেক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম. শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তায় উপজেলার ১২০ জন নন-এমপিও শিক্ষকদেরকে জনপ্রতি ৫ হাজার টাকা ও কর্মচারীদেরকে জনপ্রতি ২ হাজার ৫শত টাকা দেওয়া হয়। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৩৬ জন অসহায় ও হত দরিদ্রদের মাঝে জনপ্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় মাননীয় সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্রসহ সকল পেশার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!