নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল অফিসঃ

ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রানাপাশা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে ফলদ, বনজ এবং ঔষধি-এই তিন ধরনের গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। এরপর ওই ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. কাওসার হোসাইন, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খালেক মাস্টার, সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, সদস্য মো. মনির হোসেন, আরিফ গাজি, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা রিয়াজ আহসান রুবেল, আহ্বায়ক ইমদাদুল হক সুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রিপন, গোলাম সরোয়ার চপল, সদস্য সাইফুল ইসলাম পাভেল, সাঈদ সুমন, আব্দুল্লাহ আল মাহাদী, জিয়াউর রহমান নাঈম, এম.এ সাগর, মো. রাসেল হাওলাদার, মেহেদী হাসান, জসিম সিকদার, নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সদস্য মেহেদী হাসান, শাহীন জিয়া প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত জানান, আমরা চাইলেই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে পারি। শুধু আমাদের প্রয়োজন স্বেচ্ছাসেবী মনোভাব। পরিবেশ সুরক্ষায় আজ আমরা সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে বৃক্ষরোপণ করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। এ মাসব্যাপী কর্মসূচির আওতায় ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!