বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় পুকুরে ডুবে তানহা নামের দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশু একই গ্রামের হেলাল হাওলাদারের মেয়ে।
মৃৃৃত্য তানহার স্বজনরা জানান, নিজ বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে তানহা পুকুরে পড়ে যায়। তাকে উঠানে না দেখে খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply