কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত 

কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত 

আপন নিউজ ডেস্কঃ 
বরগুনা জেলার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের মেধাবৃত্তি পরিক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
এতে মাধ্যমিক শাখায় অংশগ্রহণ করেন  কড়াইবাড়িয়া ইউনিয়নের প্রায় ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ও দাখিল মাদ্রাসার প্রায় ২৪ জন সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং প্রাথমিক শাখার প্রায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ৪৪ জন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিলে মোট ৬৮ জন ছাত্র-ছাত্রী। পরিক্ষার কেন্দ্র হিসেবে আলিরবন্দর এ,এম মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (২০ ডিসেম্বব)  সকাল ১০ টায় শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
উক্ত পরিক্ষা কেন্দ্রে আলিরবন্দর এ, এম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, আলিরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলতাফ হোসেন মোবার ও প্রশান্ত কুমার কির্তণীয় উপস্থিত থেকে পরিক্ষা পরিদর্শন করেন।
পরিক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে উপস্থিত  ছিলেন, সহকারী শিক্ষক ও উপদেষ্টা অত্র সংগঠনের রাহিমা, সাধারন সম্পাদক অত্র সংগঠনের আবুল খায়ের, সহকারি শিক্ষক আমিনা, সহকারী শিক্ষক ও শিক্ষা সম্পাদক অত্র সংগঠনের মিজানুর রহমান মুন্সি,
সহকারী শিক্ষক, ও সহ দপ্তর সম্পাদক অত্র সংগঠনের হেমায়েত হোসেন, সহকারি দপ্তর সম্পাদক অত্র সংগঠনের মিজানুর রহমান আকন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিন কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!