আলোচিত সেই অধ্যক্ষ কালিম মোহাম্মদ’র নামে এবার আদালতের সমন জারী | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আলোচিত সেই অধ্যক্ষ কালিম মোহাম্মদ’র নামে এবার আদালতের সমন জারী

আলোচিত সেই অধ্যক্ষ কালিম মোহাম্মদ’র নামে এবার আদালতের সমন জারী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত সেই অধ্যক্ষ কালিম মোহাম্মদ’র নামে এবার সমন জারি করেছেন আদালত। রবিবার (২৩ আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত আসামী কালিম মোহাম্মদ ও তাঁর সহযোগী জসিম মৃধার বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন গৃহীত করে এ আদেশ জারী করেন।
এর আগে ২৭ আগষ্ট ২০১৯ উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের হাজী আবদুস সালাম উদ্দীন মহিপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারী মো: জসিম মৃধার নামে চাঁদা দাবী ও খুন জখমের হুমকীর অভিযোগে বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। এরপর বিজ্ঞ আদালত অভিযোগের বিষয়ে মহিপুর থানার ওসিকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মহিপুর থানার এসআই তারেক মাহমুদ তদন্ত শেষে সম্প্রতি আদালতে প্রতিবেদন দাখিল করেন। রবিবার মামলাটি কার্য তালিকায় এলে বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন গ্রহীত করে মহিপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারী মো: জসিম মৃধার নামে সমন জারী করেন।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বে সহকারী ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

এদিকে আলোচিত অধ্যক্ষ কালিম মোহাম্মদ তার প্রতিষ্ঠানে এমএলএসএস পদে নিয়োগের জন্য মোয়াজ্জেমপুর গ্রামের জনৈক মো: ইউসুফ’র নিকট থেকে আশি হাজার টাকা গ্রহন করে চাকুরী না দিয়ে আত্মসাত করেন। ভুক্তভোগী ইউসুফ গত ২৯ ডিসেম্বর ২০১৩ কলাপাড়া ইউএনও’র কাছে প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল করেন। এমনকি নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট থেকে দাবীকৃত সুবিধা না পেয়ে জ্যেষ্ঠতা লংঘন করে পদোন্নতির সুপারিশ করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাকে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। এছাড়া সহকর্মীকে সাম্প্রদায়িক উস্কানীমূলক গালমন্দ করে ভীতি প্রদর্শন করায় গত ১৭ জুলাই ২০১৯ কলাপাড়া থানায় তাঁর বিরুদ্ধে ৭১৪ নম্বর জিডি দায়ের করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!