শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
কলাপাড়ায় জনশূন্য বাড়িতে আগুন লেগে ঘড় পুরে ছাই

কলাপাড়ায় জনশূন্য বাড়িতে আগুন লেগে ঘড় পুরে ছাই

মো. ওমর ফারুকঃ

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাম গাজী (৫৫) এর খালি বাড়িতে আগুন লেগে সর্বস্ব শেষ হয়ে গিয়েছে। ২৯ আগষ্ট শনিবার রাত ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা কলাপাড়া ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে তারা এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সমস্ত ঘড়টি পুরে ছাই হয়ে যায়। তবে, জনশূন্য বাড়িতে কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মৃত্যু ইসমাঈল গাজীর পুত্র আলাম গাজী কিছুদিন আগে স্ব-পরিবারে গ্রাম ছাড়া হয়েছে। তারা কোথায় গিয়েছে তার সঠিক হদিস কেহ দিতে পারেনি। ঘটনার রাতে হঠাৎ তার জনশূন্য বাড়ির ঘড়ে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষনে সমস্ত ঘড়টি পুরে যায়। ঘড়ে থাকা আসবাবপত্র সহ কিছুই রক্ষা করা যায়নি। ক্ষতিগ্রস্ত আলাম গাজীর ভাই রহিম গাজী জানান, আমরা দুই ভাই পাশাপাশি আলাদা বাড়িতে থাকি। ঘটনার সময় আমি রাস্তায় ছিলাম। পরে সংবাদ পেয়ে এসে দেখি ঘড়টি আগুনে পুরছে। খালি বাড়িতে কিভাবে আগুন লাগলো তার কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে ঘরটি পুরে ছাই হয়ে গেলো, কিছুই রক্ষা করতে পারলাম না।
খালি বাড়িতে আগুন লাগা নিয়ে গ্রামবাসীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তবে, বাড়িটি খালি থাকায় দুষ্ট ছেলেদের সিগারেটের আগুন অথবা শত্রুতাবসত কেহ আগুন ধরাতে পারে বলে অনেকে ধারনা করছেন। আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

এবিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস অফিসের ফায়ার লিডার আবুল কালাম আজাদ বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি। প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে, ঘরটি টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুরে যায়। তিনি আরোও বলেন, কি কারনে আগুন লেগেছে তা এমুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!