বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; সাত দিনেও খোজঁ মেলেনি ট্রলারের | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; সাত দিনেও খোজঁ মেলেনি ট্রলারের

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; সাত দিনেও খোজঁ মেলেনি ট্রলারের

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

বঙ্গোপসাগরের পায়রা বন্দর সংলগ্ন শেষ বয়ার কাছে ঝড়ের কবলে পড়ে ১২ জেলে সহ ইলিশ শিকার করার সময় একটি ট্রলার ডুবে যায়। গত সাত দিনেও ট্রলারটির খোঁজ মেলেনি। বর্তমানে ট্রলার মালিকসহ ১২ জেলে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। অসহায় মালিক ও জেলেদের সহায়তা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনে জানাগেছে, কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের আ: রব বেপারী বিভিন্ন এনজিও এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা ধার দেনা করে গত বছর ইলিশ ধরার ট্রলার তৈরী করে। এরপর থেকে সাগরে মাছ শিকার করে আসছিল। গত ২৫ আগষ্ট দক্ষিন বঙ্গোপ সাগরের পায়রা বন্দও সংলগ্ন শেষ বয়ার কাছে মাছ ধরারত অবস্থায় দুপুরে ঝড়ের কবলে পড়ে ট্রলাটি ১২ জেলেসহ ডুবে যায়। জেলেরা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও ট্রলারটি সন্ধান আজও মেলেনি। বর্তমানে ট্রলার মালিক আ: রব একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। মালিকসহ অসহায় জেলেদের অর্থ সহায়তা কামনা করে ১১৪ পটুয়াখালী-৪ জাতীয় সংসদ সদস্য এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার আবেদন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!