কলাপাড়ায় মাছের ঘের লুট ও বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় মাছের ঘের লুট ও বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

কলাপাড়ায় মাছের ঘের লুট ও বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় মাছের ঘের লুট ও বসত ঘরে আগুন দেওয়া ঘটনায় থানায় অভিযোগ  দিয়েছেন উপজেলা লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মৃত জাকির উদ্দিন বিশ্বাসের ছেলে সৌরভ।
কলাপাড়া সাংবাদিক ফোরাম ও কলাপাড়া থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, সৌরভ বিশ্বাস বিগত আট বছর ধরে নিজ মালিকানাধীন একটি মাছের ঘের প্রতিষ্ঠা করেন। ওই মাছের ঘেরে নানা রকম দেশীয় প্রজাতির মাছের চাষাবাদ করে শান্তিপূর্ণভাবে জীবন জীবিকা নির্বাহ করে আসছে।
গত শনিবার  (২৯আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে পৈতৃক সম্পত্তিতে মাছের ঘেরে পূর্ব পরিকল্পিতভাবে আবুল বশার, স্বপন হাওলাদার, সজীব হাওলাদার, মমতাজ বেগম ও লিমন সহ ১৪/১৫ জন মাছের ঘেরে (আয়তন প্রায় সাড়ে তিন একর)  চাষকৃত রুই কাতলা ও গলধাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায়, ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা। মাছ ধরা শেষ হলে যাওয়ার পথে আসামীরা ওই মাছের ঘের সংলগ্ন একটি টোঙ পাতা টিন সেট ঘর যার আনুমানিক মূল্য প্রায় ৯০,০০০/-( নব্বই হাজার টাকা আগুন ধরিয়ে দেয়।
এতে মোট প্রায়  ৭,৯০,০০০/-(সাত লক্ষ নব্বই হাজার) টাকার ক্ষতি হয় বলে অভিযোগে বলা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!