কুয়াকাটা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কুয়াকাটা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

কুয়াকাটা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

রিপোর্টঃ বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী কবির হোসেন কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কুয়াকাটার আবাসিক হোটেল পাঁচতারা থেকে তাকে গ্রেপ্তার করা হয। তবে এ পাচারকারী দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত কবির হোসেন দীর্ঘদিন ধরে এ বণ্য প্রানী পাচারের সাথে জড়িত। কুয়াকাটার একটি সংঘবদ্ধ চক্রের কাছে এটি বিক্রির জন্য নিয়ে এসে পাঁচতারা হোটেলের বি-৬নং কক্ষে অবস্থান নেয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে তক্ষকসহ গ্রেপ্তার করে। তবে উদ্ধার করা তক্ষকটি কত টাকা দাম বা কোথায় পাচার করার চেষ্টা চলছিলো বিষয়টি তদন্ত চলছে বলে তিঁনি জানান। কবির হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কালন্ডি গ্রামের আমজেদ আকনের ছেলে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার দুপুরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উদ্ধার করা তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মহিপুর থানায় কবির হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের নামে বণ্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!