শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মাছ শিকার করতে গিয়ে ৫ জেলে নিখোঁজ ; থানায় ডায়েরী

কলাপাড়ায় মাছ শিকার করতে গিয়ে ৫ জেলে নিখোঁজ ; থানায় ডায়েরী

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়ায় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে নামবিহীন একটি ট্রলারের পাঁচ জেলে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে।
এক সপ্তাহ ধরে খোঁজ না পাওয়ায় মঙ্গলবার (২৪ডিসেম্বর) বিকেলে কলাপাড়া থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে। যার নং ১০৪৭।

নিখোঁজ জেলেরা হলো মো. শিপন হাওলাদার (২১) আলম হাওলাদার (১৮) হাসান সিকদার (১৬) মাফি (১৫) ও রায়হান (১৮) । এদের মধ্যে রায়হান’র বাড়ী বরিশাল, বাকী চার জনের বাড়ী কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চাইলতাবুনিয়া গ্রামে।

গত বুধবার রাতে উপজেলার পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ চ্যানেলে মাছ শিকার করতে গিয়ে এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে শিপন ও আলমের পিতা মো. রফিক হাওলাদার জানান, ঘটনার পর তাদের মোবাইলে ফোন দেয়ার পর সংযোগ না পাওয়ায় তারা কয়েকদিন ধরে সাগরে ট্রলার নিয়ে খুজঁতে যায়। মঙ্গলবারও দু’টি ট্রলার পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারের সবাই বিমর্ষ হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!