কলাপাড়ায় চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত-২ | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত-২

কলাপাড়ায় চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত-২

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজারে মস্তফা মৃধার নেতৃত্বে এ ঘটনা ঘটে। এতে বাদল হাওলাদার (৫৫) ও তাঁর পুত্র আবু ব্বর উজ্জল (৩৫) আহত হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধানখালী লোন্দা বাজারে মুদি ও সিমেন্ট ব্যসায়ী বাদল হাওলাদার সুদীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। মো: মস্তফা মৃধা তার দোকান থেকে চাউল ও মালামাল নেয়। তাদের কাছে মালামালের দাম চাইলে দিচ্ছি দিব বলে শুধু ঘুরাতে থাকে। শুক্রবার উল্লেখিত মস্তফা মৃধা ফের দোকানে এসে পুনরায় ৫বস্তা চাউল চাইলে তিনি মস্তফাকে বলেন, আপনি দুই বছর আগে আমার কাছ থেকে যে চাউল ও মালামাল নিয়াছেন সেই টাকা এখনও দেননি এখন আবার ৫বস্তা চাউল কিভাবে দিব। তাতে মস্তফা মৃধা উত্তেজিত হয়ে বলে লোন্দা বাজারে ব্যবসা করতে হলে মস্তফা মৃধা কে চাঁদা দিতে হবে। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মস্তফা ও তার সাথে থাকা লোকজন বাদল হাওলাদারের উপর হামলা করে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকে। তাঁর ডাক চিৎকার শুনে তাঁর ছেলে আবুবক্কর উজ্জল দৌড়ে আসলে দুলাল মৃধা, আলম গাজী ও রাসেলসহ সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাক্তক জখম করে ক্যাশবাক্স্রে থাকা ১ লক্ষ ২০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন। পরে স্থানীয়রা তাদের আহত দুজনকেই উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এ ব্যপারে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানা গেছে।
###
কলাপাড়া
১১-০৯-২০২০

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!