শরীয়তপুরে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
শরীয়তপুরে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

শরীয়তপুরে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

শরীয়তপুরঃ

শরীয়তপুরে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল নেমে এসেছে। শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে জবুথবু মানুষ। ঠান্ডায় ঘরের বাইরে যাওয়া দায়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে থেকে শরীয়তপুরের জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দলে দলে আসতে থাকে মানুষ। সবার উদ্দেশ্য সামনা-সামনি জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনা।

শরীয়তপুরের জাজিরা শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে লাখো মানুষের ঢল নামে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। মাঠে জায়গা না পেয়ে অনেকে বাইরে দাড়িয়ে তার বয়ান শোনেন মুসল্লিরা। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, কিছুদিন পরেই পালন করা হবে বিশ্ব ভালোবাসা দিবস। চারদিকে ভালোবাসা, আর ভালোবাসা। আবার বিশ্ব মা ও বাবা দিবসও পালন করা হয়। যারা মা ও বাবা দিবস বছরে একবার পালন করেন তারা মা-বাবাকে বিদ্ধাশ্রমে রাখেন। আর আমরা প্রতিদিন মা বাবাকে ভালোবাসি। তার জন্য ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না। এ কারণেই এখন জনগণ বাড়ছে কিন্তু মানুষ বাড়ছে না, কমছে। তাই সকলকে কোরআনের আইন মেনে চলতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।

জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার গভার্নিং বডির সভাপতি মো. সেলিম মাদবরের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সৈয়দ নজরুল ইসলাম রাসেল, জাজিরা পৌরসভার মেয়র মো. ইউনুস বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক।

ওই মাহফিলে আসা মুসল্লিরা জানান, মাওলানা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে। আজকের মাহফিলে মাঠ ভরে বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন মুসল্লিরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!