কলাপাড়ায় চাকুরীর নামে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র: আদালতে মামলা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় চাকুরীর নামে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র: আদালতে মামলা

কলাপাড়ায় চাকুরীর নামে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র: আদালতে মামলা

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় চাকুরীর প্রলোভন দেখিয়ে হাদিসুর রহমান (২৪) নামের এক যুবকের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রাম নিবাসী মো: সুলতান খানের পুত্র হাদিসুর রহমান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর কারিখ কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা আমলে নিয়ে বিজ্ঞ বিচারক নাওভাঙ্গা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুবুর রহমানের উপর তদন্তভার ন্যাস্ত করেন। মামলার আরজি ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং লতাচাপলী ইউনিয়নের মৃত আ: রহমারন হাওলাদারের পুত্র আ: জলিল হাওলাদার (৫৫) এর সাথে নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রাম নিবাসী মো: সুলতান খানের পুত্র বেকার যুবক হাদিসুর রহমানের পূর্ব পরিচয়ের সুবাদে সুসম্পর্ক গড়ে ওঠে। হাদিসুর রহমান তাকে পিতৃসম সম্মান ভক্তি করত। এক পর্যায় শিক্ষিত যুবক হাদিস জলিল হাওলাদারের কাছে তার বেকার জীবনের সমস্ত দু:খ কষ্টের কথা প্রকাশ করে। এতে জলিল হাওলাদার তাকে আশ্বস্ত করে বলে যে তার জামাতা পটুয়াখালী টাউন কালিকাপুর নিবাসী নজরুল ইসলাম একজন ট্রাভেল এজেন্সির মালিক এবং তার মেয়ে সর্মি বেগম একজন বিএস ক্যাডার। সরকারি ডিসি এসপি ও উচ্চ পদস্ত অফিসারদের সাথে তাদের সুসম্পর্ক আছে। তোমার জন্য সামান্য একটি চাকুরীর ব্যবস্থা করা তাদের কাছে কোন ব্যাপার না। এভাবে নানা রকম প্রলোভন দেখিয়ে জলিল হাওলাদার গত ২০ ফেব্রæয়ারী-১৯ তারিখে হাদিসুর রহমানের নিকট থেকে কতিপয় স্বাক্ষীর উপস্থিতিতে নগদ ৫ লক্ষ টাকা এবং পরবর্তীতে আ: জলিলের কথিত মতে তার জামাতা নজরুল ইসলামের আবদুল হক এন্টার প্রাইজ এর হিসাব নং-৩৫০৯০২০০০০৬৫১ এ রাপালী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে নজরুল ইসলাম ট্রাভেলস এর হিসাব নং- ১৪৮১০২০০০০৭১৫ এ ৭০ হাজার টাকা পাঠান। অথচ উল্লেখিত জলিল হাওলাদার ও নজরুল ইসলাম শ্বশুরজামাতা চক্র বেকার যুবক হাদিসুর রহমানকে কোন চাকুরী না দিয়ে শুধু আশ্বাস দিয়ে ঘুরাইতে থাকে এবং এক পর্যায় টাকা ফেরৎ চাইলে তারা জানায় সকল টাকা খরচ হয়ে গেছে। এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় গত ৪ সেপ্টেম্বর-২০২০, তারা কোন টাকা দিতে পারবে না বলে ছাপ জানিয়ে দেয়। এতে চাকুরী এবং টাকা কোন কিছু না পেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পরেছে হাদিসুর রহমান ও তার পরিবার। তারা এ ব্যপারে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেছে। প্রতারক চক্রটি এভাবে চাকুরী ও বিদেশ নেয়ার কথা বলে আরও বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে তাদের সর্বশান্ত করেছে যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে হাদিসুর রহমান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!