ড্রাগ সাইকেল ত্যাগ করে সমাজে সুন্দর ভাবে বাঁচতে শেখার চেষ্টা করুন: কলাপাড়ায় ডিআইজি | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
ড্রাগ সাইকেল ত্যাগ করে সমাজে সুন্দর ভাবে বাঁচতে শেখার চেষ্টা করুন: কলাপাড়ায় ডিআইজি

ড্রাগ সাইকেল ত্যাগ করে সমাজে সুন্দর ভাবে বাঁচতে শেখার চেষ্টা করুন: কলাপাড়ায় ডিআইজি

মনিরুল ইসলামঃ

কলাপাড়া উপজেলা মাদক মুক্ত করতে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রন করতে পুলিশের কাছে জোর দাবী জানিয়েছেন কলাপাড়া উপজেলার অন্তত দুই হাজরেরও বেশি মানুষ ও জন প্রতিনিধিরা। বুধবার কলাপাড়া উপজেলার শহিদ মিনার প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে জনপ্রতিনিধি এবং সাধারন মানুষদের নিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজ মোঃ শফিকুল ইসলামের কাছে এ দাবী তুলে ধরা হয়। এসময় উপজেলাবাসী মাদক ও কিশোর সন্ত্রাসে উপকুলের জনজীবন অতিষ্ট হওয়ার কারন হিসেবে বিচার বিভাগকে দায়ী করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন- মাদক একটি ড্রাগ সাইকেল। এই চলস্ত সাইকেলের গতিরোধ করতে হলে প্রথমে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। তাছাড়া এই ড্রাগ সাইকেলের গতিরোধ করা অসম্ভব। উপজেলাবাসী উদ্দেশ্য করে ডিআইজি বলেন-যারা মাদকের সাথে যুক্ত তারা আজ অনায়হাসে এই মতবিনিময় সভার চেয়ারে আসন পেতনা। কারন মাদকাসাক্তদের শুধু পরিবার নয়-গোটা সমাজ তাকে উপক্ষো করে। তাই এই ড্রাগ সাইকেল ত্যাগ করে সমাজে সুন্দর ভাবে বাঁচতে শেখার চেষ্টা করুন। প্রধানমন্ত্রী এই মাদক সন্ত্রাসকে নির্মূল করতে বহুমূখি উদ্যোগ নিয়েছে। তাই পুলিশ কখোনো এই মাদককে প্রশ্রয় দিবেনা। আপনাদের সহযোগী কলাপাড়াবাসীকে মাদক মুক্ত করে একটি সমৃদ্ধ উপজেলা উপহার দিতে চাই। মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিধি এবং সাধারন মানুষ দাবী করে বলেন-পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী এই উপজেলা একাধিক মাদক ব্যবসায়ী অথবা জড়িতদের আটক করে জেলে প্রেরন করেন। কিন্তু কিছুদিন না যেতেই ওই ব্যক্তিরা জেল থেকে বের হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখে। কিশোর সন্ত্রাস ও মাদক সন্ত্রাসে উপজেলার সাধারন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই দুই অভিষপ্ত সন্ত্রাস নির্মূল করতে মাদক আইন সংশোধন করার দাবী জানান। পটুয়াখালী জেলার পুলিশ সুপান মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির ও ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!