আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

আপন নিউজ, কলাপাড়া অফিস।।

নদী দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে রোববার বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক কৃষিবিদ বিধান চন্দ্র সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কলাপাড়া আঞ্চলিক কমিটির আহবায়ক শাহাদৎ হোসেন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল-দূষণ মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং ভরাট রোধে খননের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!