ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরির মামলা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরির মামলা

ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরির মামলা

ডাকসু ভবনে হামলা ও মারামারির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে চুরির মামলা দেয়া হয়েছে। এ মামলায় ভিপি নুরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র ডি এম সাব্বির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৮।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান।

তিনি জানান, ঢাবির জহুরুল হক হলের এক শিক্ষার্থী ভিপি নুরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। তবে হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ উঠেছে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় আহত ভিপি নুরসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ৮ জন ভর্তি রয়েছেন।

হামলার ঘটনায় ছাত্রলীগ ও ডাকসুর ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভিপি নুর। তার পক্ষে গত মঙ্গলবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!