শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর ও সর্বাঙ্গহুদা গ্রাম থেকে আজ সোমবার (৫ই অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে  পরিত্যক্ত অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে রঘুনাথপুর গ্রামের সুমনের বাড়ি অবস্থান করছে। এমন গোপন খবরে অভিযান চালিয়ে তার বাড়ির রান্না ঘরের মধ্যে থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, গোপন খবরে সর্বাঙ্গহুদা গ্রামের বকুলের বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি জানতে পেরে কৌশলে পালিয়ে যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত গাঁজা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!