কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরী ও উত্তরপত্র মূল্যায়ন করলেন ইউএনও | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরী ও উত্তরপত্র মূল্যায়ন করলেন ইউএনও

কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরী ও উত্তরপত্র মূল্যায়ন করলেন ইউএনও

বিশেষ প্রতিবেদক, কলাপাড়াঃ

কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরী, পরীক্ষা গ্রহন ও উত্তর পত্র মূল্যায়ন করলেন ইউএনও মো: মুনিবুর রহমান। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১০০ নম্বরের এ ভর্তি পরীক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ইউএনও ও তার টিম ওয়ার্কের তত্ত্বাবধানে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তিনশ চব্বিশ জন শির্ক্ষীর মধ্যে তিনশ এক জন শিক্ষার্থী অংশগ্রহন করে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: মুনিবুর রহমান নিজে উপস্থিত থেকে এ পরীক্ষা তদারকি করেন। সিসি ক্যামেরার আওতায় বিদ্যালয়ের আটটি কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৮ জন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি কক্ষে একজন সরকারী কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন খলিফা প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: মুনিবুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উত্তর পত্র মূল্যায়ন শেষে শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল উপজেলা প্রশাসনের ওয়েব পোর্টাল, নোটিশ বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এর আগে গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবার তার নিজ কক্ষে প্রশ্নপত্র তৈরী করেন ইউএনও। নিজ জিম্মায় রেখে শুক্রবার সকালে পরীক্ষার কক্ষে তা সরবরাহ করেন ইউএনও।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!