কলাপাড়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কলাপাড়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাসেল মোল্লা, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল
সারাদেশে ধর্ষণবিরোধী কর্মসূচির ধারাবাহিকতায় পৌর শহরে মিছিল ও মানববন্ধন করা হয়েছে।ধর্ষকের উল্লাস, ধর্ষিতার কান্না, আর না, আর না এ স্লোগানে বুধবার সকাল ১১ টায় কলাপাড়া পৌর সভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুধু হয়ে শহরের বিভিন্ন শড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবে সামনে মানববন্ধন ও সমাবেশের মধ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধর্ষণবিরোধী এ মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতা ও গ্রায়েজুট ক্লাব নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ধর্ষণবিরোধী লেখা সম্বলিত প্ল্যাকার্ড।

বিক্ষোভে ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনে দোষীদেরসহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সদস্য গাজী রাইসুল ইসলাম রাজিব ও সাধারণ ছাত্রদের পক্ষে মোহাম্মদ আল ইমরান। সভাপরিচালনা করেন সংবাদকর্মী রাসেল মোল্লা।

বক্তারা বলেন, ধর্ষকের কোনো দল নেই। এদের পরিচয় এরা ধর্ষক। তাই আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!